রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • দুবাইয়ে গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন ১৭ মে

    দুবাইয়ে গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট এক্সিবিশন ১৭ মে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুবাইয়ের স্বনামধন্য আবাসন কোম্পানি আজিজি ডেভেলপমেন্টস-এর এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে আগামী রবিবার, ১৭ মে, দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য গালা নাইট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন।

    অনুষ্ঠানটি উপলক্ষে আয়োজন করা হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ও নুসরাত ফারিয়া।

    দুবাইভিত্তিক ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াজুল ইসলাম ফিহান জানান, রিয়েল এস্টেট খাতে তার দুই দশকের অভিজ্ঞতায় তিনি দুবাইয়ের ধারাবাহিক উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিউনিটি গড়ে তুলছে। প্রতিষ্ঠানটি সহজ ও আকর্ষণীয় পেমেন্ট প্ল্যানের মাধ্যমে মানসম্মত আবাসনের সুযোগ তৈরি করছে, যাতে প্রবাসীরা নিশ্চিন্তে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
    তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্বল্প বিনিয়োগে নিজের একটি বাসা পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা আগামী প্রজন্মের জন্যও হবে নিরাপদ ও টেকসই সম্পদ। পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ধাপে ধাপে পরিশোধ করে নিজের স্বপ্নের ঘর অর্জন করা এখন আগের চেয়ে অনেক সহজ।

    রিয়াজুল ইসলাম ফিহান জানান, ফিনটেক, ব্লকচেইন, টোকেনাইজেশন এবং মেটাভার্স প্রযুক্তির সমন্বয়ে একটি ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করছেন। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি; বরং বিনিয়োগের সম্ভাবনা এখনও শক্তিশালী রয়েছে।

    ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজি ডেভেলপমেন্টস-এর রিজিওনাল ডিরেক্টর নোমান শাহ, সেলস ডিরেক্টর মাহেশ ধুলি, সেলস অফিসার বিশাল রানা, ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের কনসালট্যান্ট সানজিদা ইয়াসমিন, ইনভেন্টরি এক্সিকিউটিভ মারিয়া আইয়ুব, কনসালট্যান্ট জাহিদ হাসান, জিমি জোসেফ, দিল নাকে, জিজিন মাসুদসহ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

    এই আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ইনভেস্টর, ডেভেলপার, গ্লোবাল রিয়েল এস্টেট প্রফেশনালস এবং কমিউনিটির সদস্যরা অংশ নেবেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই আয়োজন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন