রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা

    দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসে পৌঁছেছে। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

    মন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার একটি নতুন চালান দেশে এসেছে। বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে অবতরণ করে।

    তিনি বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে টিকা আনা হয়েছে। পাশাপাশি, নিয়মিত মজুদের কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহৃত হওয়ায় সাময়িক সংকট দেখা দেয়।

    এ চালানে হাম, রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

    চালান গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না। মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা হয়েছে, যা একটি দৃষ্টান্ত।

    তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ