রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

    বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ব্যস্ত সড়কে যানজট এখন নিত্যদিনের দৃশ্য। সেই ব্যস্ততার মাঝেই বুধবার (৬ মে) সকালে দেখা গেল এক ব্যতিক্রমী ও মানবিক ঘটনা।

    এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। সকাল ৯টার কিছু আগে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে অগ্রসর হওয়ার সময় হঠাৎ তার নজরে আসে একটি অ্যাম্বুলেন্স, যা সাইরেন বাজিয়ে দ্রুত পথ চেয়ে আসছিল।

    পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিতে। নির্দেশ পাওয়ার পরপরই গাড়িবহর সাময়িকভাবে থামিয়ে অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে সামনে এগিয়ে যেতে দেওয়া হয়।

    ভিভিআইপি বহরের কারণে সাধারণত সড়কে যানবাহন আটকে থাকার যে চিত্র দেখা যায়, তার বিপরীতে এই ঘটনার মাধ্যমে ভিন্ন এক দৃষ্টান্ত তৈরি হলো। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরো ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত এবং মানবিক সিদ্ধান্তের প্রতিফলন।

    সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এই আচরণকে অনেকেই সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা হিসেবে দেখছেন। তারা বলছেন, জরুরি সেবার যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার এই দৃষ্টান্ত জনসেবার প্রতি ইতিবাচক অবস্থান প্রকাশ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন