রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • জামায়াতে ইসলাম নিয়ে তীব্র সমালোচনা বুলুর

    জামায়াতে ইসলাম নিয়ে তীব্র সমালোচনা বুলুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটি ‘আফিম’, যা মাদকের চেয়েও বিপজ্জনক। তিনি বলেন, এটি একবার যে গ্রহণ করে, সে জীবনে তা আর ভুলতে পারে না।

    মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না। তাদের অনুসারীরা সরকারের সঙ্গেও একটি সংযোগ রাখবে, বিরোধী দলের সঙ্গেও একটি সংযোগ রাখবে। গুপ্তভাবে সব জায়গায় থাকবে—তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। এ সময় তিনি নেতাকর্মীদের গুপ্তচরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

    এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। এটি সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শূকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। যারা এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে।

    এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন