শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বৈধ নুসরাত তাবাসসুমের

    সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বৈধ নুসরাত তাবাসসুমের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।

    সালেহ উদ্দিন সিফাত আরও বলেন, “রিটার্নিং কর্মকর্তার দপ্তরীয় কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

    তিনি জানান, এনসিপির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন