শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৯

    হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৯
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মৃত ৯ জনের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

    অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে:

    নিশ্চিত মৃত্যু: ৪৭ জন (হামে আক্রান্ত হয়ে)।

    সন্দেহভাজন মৃত্যু: ২২৬ জন (হামের উপসর্গ নিয়ে)।

    নিশ্চিত আক্রান্ত: ৪ হাজার ৮৫৬ জন।

    সন্দেহভাজন আক্রান্ত: ৩৪ হাজার ৬৬২ জন।

    হামের প্রকোপ বাড়ায় দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন