বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শারজায় ‘জাবাল আল খুর টাইপিং’ সেন্টারের যাত্রা শুরু

    শারজায় ‘জাবাল আল খুর টাইপিং’ সেন্টারের যাত্রা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারজায় ব্যস্ততম এলাকা রোলায় প্রবাসীদের দাপ্তরিক ও আইনি জটিলতা নিরসনে যাত্রা শুরু করলো নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘জাবাল আল খুর টাইপিং’। (২৬ এপ্রিল) রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রাশেদ খান,ইফতেকার হোসেনের প্রতিষ্ঠান ফিতা কেটে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী সালাহউদ্দীন।

    আরব আমিরাতে প্রবাসীদের দৈনন্দিন জীবন ও আইনি প্রক্রিয়ায় টাইপিং সেন্টার এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে যা কম্পিউটার বা কম্পোজ সেন্টার হিসেবে পরিচিত, মরুভূমির এই দেশে তা-ই ‘টাইপিং’ নামে সমধিক পরিচিত। জাবাল আল খুর টাইপিং সেন্টারে মিলবে ভিসা টাইপিং ও পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ। ​এমিরেটস আইডি আবেদন,​নতুন ব্যবসায়িক লাইসেন্স প্রসেসিং,​সরকারি নথিপত্র তৈরি, ফটোকপি ও ডকুমেন্টস চেকিং এর কাজ করা যাবে দ্রুততার সাথে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদ আহবায়ক ইয়াকুব সৈনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজিম, হাজী মুহাম্মদ মনিরুল ইসলাম, এবং আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আমিরাতে রেসিডেন্সি ভিসা বা কাজের অনুমতিপত্রের আবেদন ফরম পূরণ অত্যন্ত সংবেদনশীল বিষয়। সামান্য তথ্যের ভুলে যেখানে গুণতে হয় মোটা অংকের জরিমানা, সেখানে অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালিত এই সেন্টারটি প্রবাসীদের জন্য ভরসার প্রতীক হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন