বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

    মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

    নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। তিনি মালদ্বীপের গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন।

    জানা গেছে, কর্মস্থলে দায়িত্ব পালনকালে রাশেদুল মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মালদ্বীপে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

    মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রাশেদুলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া শেষে আজই তাঁর মরদেহ স্বজনদের কাছে পৌঁছানোর কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন