রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • অধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্বের প্রতীক ফজলুল হক: নাহিদ ইসলাম

    অধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্বের প্রতীক ফজলুল হক: নাহিদ ইসলাম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক বিবৃতিতে এ শ্রদ্ধা জানান।

    সোমবার (২৭ এপ্রিল) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফজলুল হক ছিলেন আপসহীন সংগ্রামী নেতা। কলকাতা ও পূর্ববঙ্গের জমিদারদের শোষণ থেকে কৃষকদের মুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং জমিদারি প্রথা বিলুপ্তির উদ্যোগ নেন।

    নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে তিনি এ অঞ্চলের মানুষের ভালোবাসা অর্জন করেন এবং কৃষক সমাজের মুক্তির পথ সুগম করেন।

    তিনি আরও বলেন, পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে শিক্ষার প্রসারে ফজলুল হকের অবদান ছিল অনন্য। তৎকালীন কলকাতার সিভিল সোসাইটির বিরোধিতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্ব বাংলার মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পৃথক রাষ্ট্র গঠনের ধারণা তুলে ধরেন, যা পরবর্তীতে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    নাহিদ ইসলাম বলেন, ফজলুল হকের মতো সাহসী নেতার কাছ থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি একসময় বলেছিলেন, “যে জাতি তার সন্তানদের ভয় দেখিয়ে বড় করে, তারা কখনো সাহসী হতে পারে না”—এই বক্তব্য আজও প্রাসঙ্গিক।

    তিনি অভিযোগ করেন, অতীতে কিছু সরকার পরিকল্পিতভাবে এই মহান নেতার অবদানকে আড়াল করার চেষ্টা করেছে। তবে বাংলার মানুষের হৃদয়ে তার স্থান অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন