মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ

    এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় সাত সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

    এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন জানান, এটি আংশিক কমিটি এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

    ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী আয়েশা আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসিন আরাফাত।

    নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। অন্যদিকে সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী এবং পূর্বে সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।

    কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তিনি এনসিপিতে যোগ দেওয়ার আগে ওই আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন