রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • তরুণের প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা দিলেন প্রধানমন্ত্রী

    তরুণের প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা দিলেন প্রধানমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গিয়ে তিনি শিক্ষার্থীর তৈরি এই যানটি পরিদর্শন করেন এবং নিজেই চালিয়ে দেখেন।

    রিজওয়ান রশিদ সম্পূর্ণ নিজস্ব নকশা ও নিজ হাতে গো-কার্টটি তৈরি করেছেন। তার এই সৃজনশীল উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    পরিদর্শনকালে তিনি গাড়িটির কাঠামো, ইঞ্জিনের ধরন এবং নকশা খুঁটিয়ে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরাও উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী রিজওয়ানের সঙ্গে কথা বলেন এবং তার উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    রিজওয়ানের তৈরি গো-কার্টটি হালকা ওজনের। স্থানীয়ভাবে সংগ্রহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, যা তার উদ্ভাবনী চিন্তার একটি বাস্তব উদাহরণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন