মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

    বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। তবে এখন তারা এমন আচরণ করছে, যা পূর্ববর্তী শাসকগোষ্ঠীর মতোই। তিনি বলেন, “আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন।”

    তিনি আরও অভিযোগ করে বলেন, একসময় আওয়ামী লীগ যেমন বিরোধীদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, বিএনপিও এখন একই পথ অনুসরণ করছে।
    জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আজ তাদের সেই শক্তি পাশে নেই। একইভাবে বিএনপিও জনগণের আস্থা হারানোর ঝুঁকিতে রয়েছে।

    তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার যেসব উদ্যোগ নেওয়া দরকার, বিএনপি সেগুলোর বিরোধিতা করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

    ডা. শফিকুর রহমান আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেক বিষয় নিয়েই তারা নিজেরাই এখন বিরোধিতা করছে, যা তাদের অবস্থানের দুর্বলতা প্রকাশ করে।

    তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর বিএনপি শহীদ পরিবার ও আহতদের প্রতি যথাযথ সম্মান দেখায়নি এবং রাজনৈতিকভাবে তাদের অবদানকে স্বীকার করতে চায় না।

    তিনি বলেন, “এই জুলাই আন্দোলন না হলে আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না। জনগণ, শ্রমিক, নারী ও তরুণদের সম্মিলিত অংশগ্রহণেই পরিবর্তন এসেছে।”

    সমাবেশে তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: