মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • “নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি”—জুলাই শহীদের বাবার অভিযোগ

    “নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি”—জুলাই শহীদের বাবার অভিযোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, তাঁদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে জীবন দিয়েছেন। কিন্তু বর্তমানে দেশে নব্য স্বৈরাচারের লক্ষণ দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

    শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

    শহিদুল ইসলাম ভূইয়া বলেন, “ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট দিয়েছে, সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা সব কিছু ঠিক রেখেই বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান আমাদের সন্তানসহ হাজারো শহীদের জীবন নিয়েছে, যে সংবিধান স্বৈরাচার তৈরি করেছে এবং ভোটাধিকার হরণ করেছে, আমরা সেই সংবিধান চাই না। আমরা এমন সংবিধান চাই, যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে।”

    তিনি আরও বলেন, এমন একটি সংবিধান প্রয়োজন যেখানে আর কোনো ছাত্রকে জীবন দিতে না হয়।

    সমাবেশে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনিও তো একসময় মজলুম ছিলেন। সুতরাং সংবিধান মানুষের জন্য হওয়া উচিত, মানুষের ওপরে নয়। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”

    সমাবেশে উপস্থিত ‘জুলাইযোদ্ধা’ কামরুল হাসান বলেন, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংসদ ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
    সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: