রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বেশি সময় বসে থাকলে পা ফুলে যায়? চল্লিশ পেরোলে বাড়ে সমস্যা

    বেশি সময় বসে থাকলে পা ফুলে যায়? চল্লিশ পেরোলে বাড়ে সমস্যা
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পায়ের ব্যথায় ভোগেন অনেকেই, বিশেষ করে বয়স চল্লিশের পর এই সমস্যা আরও বেশি দেখা যায়। হাঁটুর ব্যথা, পায়ের পাতা ফুলে যাওয়া কিংবা দীর্ঘ সময় বসে থাকার কারণে পায়ে অস্বস্তি—এসব সমস্যা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

    চিকিৎসকদের মতে, পায়ে ব্যথা, ফোলাভাব বা ঘন ঘন কালশিটে পড়া কখনো কখনো জটিল রোগের পূর্বলক্ষণ হতে পারে। তাই পায়ের যেকোনো সমস্যা অবহেলা করা উচিত নয়।

    বিশেষজ্ঞরা বলছেন, দিনের মধ্যে দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসে থাকলে পায়ের পাতা ফুলে যেতে পারে। এটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রকট হয়।

    তবে নিয়মিত কিছু সহজ ব্যায়াম করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে চেয়ারে বসেই গোড়ালির ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং পায়ের ফোলাভাব কমে।

    চিকিৎসকরা পরামর্শ দেন, পায়ের ব্যথা বা অস্বস্তি হলে নিয়মিত হালকা ব্যায়াম করা উচিত। এতে ব্যথা কমার পাশাপাশি পা সুস্থ ও সচল থাকে।

    গোড়ালির কোন কোন ব্যায়ামে পায়ের ব্যথা কমবে?

    হিল রেজ়

    সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালি উপরে তোলা ও নামানো। এটি কাফ মাসলকে শক্তপোক্ত করে তোলে। পায়ের ব্যথা কমাতে এই ব্যায়ামটি খুবই উপযোগী।

    টো ওয়াকিং

    দুই পা একত্র করে এবং হাত দুই পাশে রেখে সোজা হয়ে দাঁড়ান। গোড়ালির উপর শরীরের ভারসাম্য রাখুন এবং পায়ের আঙুলগুলি মাটি থেকে তুলে গোড়ালির উপর ভর করে এগিয়ে যান। দিনের যে কোনও সময় এই ব্যায়ামটি করলে উপকার হবে।

    অ্যাঙ্কল সার্কল

    পা মেঝে থেকে সামান্য উপরে তুলে ধরুন। এ বার গোড়ালিকে কেন্দ্র করে পায়ের পাতাটি একবার ঘড়ির কাঁটার দিকে এবং একবার ঘড়ির কাঁটার বিপরীতে গোল করে ঘোরান। এতে পায়ের পাতা ফুলে যাওয়ার সমস্যা কমবে।

    টেনিস বল রোলিং

    চেয়ারে বসে একটি টেনিস বল বা জলভর্তি বোতল পায়ের পাতার নীচে রাখুন। এ বার আলতো চাপে পায়ের পাতা দিয়ে ঠেলে বল বা জলের বোতলটিকে গোড়ালি থেকে আঙুল গড়িয়ে গড়িয়ে ব্যায়ামটি করুন। প্রতি পায়ে ২ থেকে ৩ মিনিট করে ব্যায়ামটি করলে পা ফোলার সমস্যা কমে যাবে।

    কাফ স্ট্রেচ

    দুই পায়ের মধ্যে সামান্য ফাঁক রেখে দেয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান। হাত দেয়ালে রাখুন এবং পায়ের পাতার উপরে ভর দিয়ে উঠুন। শরীর সোজা রেখে ভারসাম্য রাখতে হবে। কিছু ক্ষণ বিরতি দিন, তার পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। এটি ১০-১৫ বার পুনরাবৃত্তি করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন