রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ

    ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালে লেখা একটি স্লোগানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া উত্তেজনা দুপুরে সহিংস রূপ নেয়।

    কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে আগে থেকেই ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে ছাত্রদলের একদল নেতাকর্মী ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়।

    দুপুরের দিকে দুই পক্ষ ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার মাথায় সেলাই দিতে হয়েছে।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান কিছু পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়।

    ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিবিরের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। অন্যদিকে ছাত্রশিবির দাবি করেছে, তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

    ঘটনার সময় শিক্ষকরা প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    সব মিলিয়ে একটি স্লোগান পরিবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন