রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চট্টগ্রামে হেফাজত নেতার সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

    চট্টগ্রামে হেফাজত নেতার সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন। জানা গেছে, আলোচনার শুরুতেই আসিফ মাহমুদ হেফাজতের আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

    এ সময় শাপলা চত্বরের ঘটনায় নিহতদের স্বীকৃতি ও অনুদান প্রদানের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। পাশাপাশি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আসিফ মাহমুদের সফলতা কামনা করে দোয়া করেন তিনি।

    সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করা হয়।

    এ সময় আল্লামা বাবুনগরী আসিফ মাহমুদকে নিজের লেখা একটি বই উপহার দেন এবং তার জন্য দোয়া করেন।

    সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ জানান, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন। তিনি বলেন, এই মাদ্রাসায় আগে আসার সুযোগ হয়নি, তবে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন।

    তিনি আরও জানান, শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।

    এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে কাজ চলছে এবং নতুন সদস্যদের সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে।

    চট্টগ্রাম মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্ট নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন