রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে

    এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত-হাসিবসহ আরও অনেকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো আরও জানায়, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    অন্যদিকে, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম যুক্ত হচ্ছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন নেতাও স্থান পাচ্ছেন।

    শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ‘আপ বাংলাদেশ’ সংগঠনের একাধিক নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরা সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক।

    বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলনের একাংশের এভাবে সরাসরি মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন