রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিশ্ববাজার কমলেও দেশে দাম বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

    বিশ্ববাজার কমলেও দেশে দাম বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

    শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে দর সমন্বয়ের নামে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

    তিনি আরও বলেন, বর্তমানে সাধারণ মানুষ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে রয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

    শফিকুর রহমানের মতে, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।

    তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জনসাধারণের স্বার্থ বিবেচনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন