বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার
  • সোনম বাজওয়ার মোহে বাগদান ভেঙে গেল ভক্তের

    সোনম বাজওয়ার মোহে বাগদান ভেঙে গেল ভক্তের
    সোনম বাজওয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঝেমধ্যেই সীমা ছাড়িয়ে যায় রূপালি পর্দার তারকাদের প্রতি ভক্তদের আসক্তি। সম্প্রতি পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে তার প্রতি আসক্ত হয়ে এক ভক্ত নিজের প্রেমিকার সঙ্গে বাগদান পর্যন্ত ভেঙে দেন। সোফি চৌধুরীর সঞ্চালনায় একটি টক-শোতে অংশ নিয়ে অভিনেত্রী নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান।

    সোনম বাজওয়া বলেন, একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগদান ভেঙে গেছে।

    কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন সোনম। পরে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। ওই তরুণী জানান, তার হবু স্বামী সোনম বাজওয়ার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, তিনি চাইতেন তার হবু স্ত্রী যেন দেখতে হুবহু সোনমের মতো হন। এমনকি তরুণীকে নিজের শারীরিক গঠন ও চেহারার আদল প্লাস্টিক সার্জারি বা অন্য কোনো উপায়ে সোনমের মতো করার জন্য চাপ দিতেন তিনি।

    পরে সেই তরুণী জানান, হবু স্বামীর এমন অদ্ভুত ও অবাস্তব দাবি মেনে নিতে না পেরে ওই তরুণী নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং বাগদান বাতিল করেন।

    তবে ওই তরুণী সোনমকে জানান, বর্তমানে তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং অনেক সুখে আছেন। ভক্তের এমন অদ্ভুত আচরণের কথা শুনে সোনম বাজওয়া যেমন অবাক হয়েছেন, তেমনি ওই তরুণী নিজের ব্যক্তিত্ব বজায় রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসায় তাকে অভিনন্দনও জানিয়েছেন।

    মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সোনম বাজওয়া ২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। একই বছর ‘বেস্ট অফ লাক’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

    এরপর ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘নিক্কা জেইলদার’ এবং ‘ক্যারি অন জাট্টা থ্রি’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি পাঞ্জাবি চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়িকায় পরিণত হন। পাঞ্জাবির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু সিনেমাতেও তার সরব উপস্থিতি রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ