রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রিয়েল-টাইম ডাটা নেটওয়ার্কের দাবি ডা. তাসনিম জারার

     হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রিয়েল-টাইম ডাটা নেটওয়ার্কের দাবি ডা. তাসনিম জারার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হামসহ সংক্রামক রোগের প্রাদুর্ভাব কার্যকরভাবে মোকাবিলায় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা।

    রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত ‘হামের পুনঃআবির্ভাব: প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

    ডা. তাসনিম জারা বলেন, বর্তমানে জাতীয় পর্যায়ে প্রতিদিনের রোগ পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। সন্দেহভাজন ও নিশ্চিত রোগী, জটিলতা এবং মৃত্যুর হালনাগাদ তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও বিনিময় করা গেলে প্রাদুর্ভাব মোকাবিলা আরও কার্যকর হবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

    তিনি আরও বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে দৈনিক ভিত্তিতে তথ্য আদান-প্রদানের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে রোগের প্রবণতা বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্ত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

    উপজেলা পর্যায়ের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও সক্ষম করে তুলতে হবে। এতে প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করা সম্ভব হবে এবং রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বলেন, সংক্রামক রোগের ক্ষেত্রে সতর্কতা, আইসোলেশন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্ট বার্তা পৌঁছে দিতে হবে। এতে ভুল ধারণা ও বিভ্রান্তি কমবে এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সহজ হবে।

    তিনি আরও বলেন, অনেক সময় সঠিক তথ্যের অভাবে মানুষ ঝুঁকিতে পড়ে। তাই সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য বার্তা প্রচার করা অত্যন্ত জরুরি।

    ডা. তাসনিম জারা মনে করেন, একটি কার্যকর জনস্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা গেলে আউটব্রেক ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা আরও শক্তিশালী ও গতিশীল হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন