রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮
  • হামের লক্ষণ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

    হামের লক্ষণ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭৭ শিশু।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে এসব শিশু ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৩৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

    চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম কাজ করছে।

    জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৯৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে, যার মধ্যে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

    হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ শিশু ভর্তি হয়েছে এবং এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন