বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মালদ্বীপে কর্মরত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

    মালদ্বীপে কর্মরত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালদ্বীপের রাজধানী মালের একটি ১০ তলা আবাসিক ভবন থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশন।

    শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

    নিহত হানজালা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে।

    প্রবাসী বাংলাদেশি সূত্র ও হাইকমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মালের সবধেলি মাগু এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেড ভবনের ছাদে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে চিকিৎসকেরা জানান। পরে শুক্রবার রাত ২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    হানজালার স্বজনরা জানান, তিনি মাত্র ৭-৮ মাস আগে বৈধভাবে মালদ্বীপে যান এবং একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন তিনি ভবনের ছাদে গাছের পরিচর্যা করার সময় দড়ি বাঁধতে গিয়ে পা পিছলে পড়ে যান বলে জানা যায়।

    পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ দ্রুত দেশে পাঠাতে সরকারের ও হাইকমিশনের সহায়তা চেয়েছেন স্বজনরা। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন