রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একা সিটি করপোরেশনের পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: আবদুস সালাম ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর আ.লীগসহ বাংলাদেশে কখন কোন কোন দল নিষিদ্ধ হয়েছিল
  • টেইলর-ট্রাভিসের বিয়ের আসর বসছে নিউইয়র্কে

    টেইলর-ট্রাভিসের বিয়ের আসর বসছে নিউইয়র্কে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের প্রেমিক, আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি। ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে তাদের বিয়ের ‘সেভ দ্য ডেট’ কার্ড পৌঁছে গেছে।

    সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বা ‘ফোর্থ অব জুলাই’ উদ্‌যাপনের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতিই বসবে এই তারকা যুগলের জমকালো বিয়ের আসর।

    প্রথমদিকে ধারণা করা হয়েছিল, সুইফটের রোড আইসল্যান্ডের বিলাসবহুল প্রাসাদ ওশান হাউস-এই অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।  তবে শেষ পর্যন্ত বড় পরিসর, জৌলুস এবং অতিথি আপ্যায়নের কথা মাথায় রেখে বিয়ের ভেন্যু বেছে নেয়া হয়েছে ম্যানহাটনকে। ২০১৪ সাল থেকেই নিউইয়র্কের এ শহরের প্রতি গভীর সম্পর্ক গড়ে ওঠে এ পপ তারকার।

    শহরটিকে ভালোবেসে সেখানে টেইলর তৈরি করেছেন নিজের বিলাসবহুল আবাসন। এমনকি তার জনপ্রিয় গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ গানেও ফুটে উঠেছে এ শহরের প্রতি তার ভালোবাসা।

    অন্যদিকে, ট্রাভিস কেলসিও নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন একাধিকবার। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য এই শহরকেই বেছে নিয়েছেন নতুন এ জুটি।

    সংগীত ও ক্রীড়াজগতের দুই তারকার এ মিলনমেলা এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ের একটিতে পরিণত হতে যাচ্ছে। এখন ভক্তদের শুধু অপেক্ষা ৩ জুলাইয়ের জমকালো সেই আয়োজনের! 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন