রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ায় ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

    তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ায় ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ অনুসন্ধান করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সাথে রোববার (৫ এপ্রিল) সাড়া মিলেছে।

    তদন্ত কমিটি বেশ কিছু সাক্ষাৎকার গ্রহণ করলেও, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাক্ষাৎকারে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদ ব্যাখ্যা দিয়েছেন।

    তিনি লেখেন, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তাদের উপর তদন্ত করছে। এছাড়া, তদন্ত কমিটির প্রজ্ঞাপন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং আদালত অবমাননার ঝুঁকি থাকায় তিনি কোনো নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত হতে চাইলেন না।

    আসিফ মাহমুদ আরও উল্লেখ করেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ডের ডিরেক্টরদের উপর চাপ প্রয়োগ করছেন, যা স্বাভাবিক ও স্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে। তিনি বলেন, এই কারণেই তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে তিনি সাড়া দেননি।

    এদিকে তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, “আমরা কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্যে ডাকিনি। আসিফ মাহমুদকে শুধু তার বক্তব্য শুনার জন্য ডাকা হয়েছিল। উনাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন