রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হাম প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

    হাম প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

    অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত নথিতে বলা হয়েছে, হাম রোগের প্রাদুর্ভাবের কারণে জরুরি চিকিৎসা সেবা এবং ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি বাতিল করা হলো।

    আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন