রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৯ম পে স্কেল বাস্তবায়নের আহ্বান জানাল জাতীয় নাগরিক পার্টি

    ৯ম পে স্কেল বাস্তবায়নের আহ্বান জানাল জাতীয় নাগরিক পার্টি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। বুধবার (১ এপ্রিল) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, দেশে সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবীর বেতন কাঠামো ২০১৫ সালে ৮ম পে স্কেল বাস্তবায়নের পর থেকে পরিবর্তন হয়নি।

    বার্তায় উল্লেখ করা হয়েছে, গত এক দশকে মুদ্রাস্ফীতি ৫০ শতাংশেরও বেশি হয়েছে এবং জীবনযাপনের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। সরকারি চাকরিজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে গত অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত ৯ম জাতীয় বেতন কমিশন প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে ২১ জানুয়ারি ৯ম পে স্কেল প্রস্তাবনা প্রদান করেছে। তবে তা এখনও বাস্তবায়িত হয়নি।

    এনসিপি আরও জানিয়েছে, দলটি সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। বুধবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও জাতীয় সংসদে বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    এনসিপি বার্তায় বলেছে, “যেখানে সাধারণত ৫-৬ বছরের মধ্যে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে বেতন কাঠামো সংস্কার করা হয়, সেখানে ১১ বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কাম্য নয়। আমরা দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন