শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ঘন ঘন মাথা ব্যথা? জানুন কারণ ও সহজ উপশমের উপায়

    ঘন ঘন মাথা ব্যথা? জানুন কারণ ও সহজ উপশমের উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাথা ব্যথা সাধারণ মনে হলেও অনেকের জন্য এটি অসহ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনিয়মিত জীবনযাপন, তীব্র আলো বা শব্দ এবং কিছু অসতর্কতা হঠাৎ মাথা ব্যথা বাড়াতে পারে। চলুন জেনে নিই এর প্রধান কারণ এবং স্বস্তি পাওয়ার উপায়।

    মাথা ব্যথার সাধারণ কারণ:
    ১) তীব্র আলো ও শব্দ: অতিরিক্ত উজ্জ্বল আলো বা জোরে শব্দ মাথা ব্যথার অন্যতম কারণ।
    ২) খালি পেটে থাকা: দীর্ঘক্ষণ না খেলে গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি হতে পারে, যা মাথা ব্যথা বাড়ায়।
    ৩) নিদ্রাহীনতা: পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে এবং মাথা ঝিমঝিম করতে পারে।
    ৪) রোদ ও সাইনাস সমস্যা: যাদের সাইনাস বা মাইগ্রেন সমস্যা আছে, রোদে বের হলে ব্যথা বেড়ে যায়।
    ৫) সর্দি ও কফ: কফ জমে মাথা ভার অনুভূত হয় এবং ব্যথা শুরু হয়।

    মাথা ব্যথা কমানোর উপায়:
    ১) বিশ্রাম নিন: মাথা ধরলে আলো ও শব্দ থেকে দূরে শান্ত ও অন্ধকার ঘরে বিশ্রাম নিন।
    ২) খাওয়াদাওয়ায় নিয়মিত থাকুন: সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন।
    ৩) রোদ থেকে সুরক্ষা: বাইরে বের হলে ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন।
    ৪) ডাক্তারের পরামর্শ নিন: ঘন ঘন ব্যথা হলে নিজে নিজে ওষুধ খাওয়া এড়িয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন