বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা
  • প্রীতম হাসান আইটেম গান থেকে সরে দাঁড়াচ্ছেন

    প্রীতম হাসান আইটেম গান থেকে সরে দাঁড়াচ্ছেন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংগীতশিল্পী প্রীতম হাসান শুরুতে ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’-এর মতো সলো প্রোজেক্টের মাধ্যমে দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করেছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে তিনি সিনেমার প্লেব্যাক গানে অংশগ্রহণ শুরু করেন। বিশেষ করে আইটেম গানগুলোতে প্রীতমের কণ্ঠ শোনা গেছে।

    তবে সম্প্রতি জানা গেছে, তিনি এই ধারা থেকে সরে দাঁড়াতে চান। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আপাতত তিনি সিনেমার হাইপ তোলা ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে আগ্রহী। নতুন কোনো বৈচিত্র্যময় প্রোজেক্ট না এলে, তিনি আর এই ঘরানায় ফিরবেন না।

    প্রীতম হাসান বলেন, তিনি তার আগের ঘরানার কাজগুলোতে ফিরে যেতে চান। বিশেষ করে ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-র মতো গানগুলোতে আগ্রহী। এই ধরনের গানগুলোর হাইপ কম হলেও আত্মার শান্তি বেশি।

    তিনি আরও জানান, সিনেমার কাজ নিয়ে যারা তাকে সমর্থন করেছেন বা সমালোচনা করেছেন, সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

    এবারের রোজার ঈদে প্রীতমের কণ্ঠ শুনতে পাওয়া যাবে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ শিরোনামের আইটেম গানে। এই গানে তিনি কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। এই প্রোজেক্টের পরই তিনি আইটেম গান থেকে সরে আসবেন।

    সংগীতের পাশাপাশি প্রীতম হাসান অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে তিনি একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন এবং মেহজাবীন চৌধুরীর বিপরীতে দেখা যাবে তাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ