বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার বিচারাধীন ৪৬ লাখ মামলা, দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের সক্রিয়তা চান আইনমন্ত্রী পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ৫২৫ প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা
  • আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি

    আমি এখন বাঘিনী: কিয়ারা আদভানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা কিয়ারা আদভানি জানিয়েছেন, মা হওয়ার পর তার জীবনদৃষ্টিতে ও ব্যক্তিত্বে দৃঢ় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে তিনি প্রকাশ করেছেন, মিষ্টি মেয়ের ইমেজের বাইরে মাতৃত্ব তাকে আরও সাহসী ও দৃঢ় সংকল্পের মানুষ হিসেবে গড়ে তুলেছে।

    নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় কন্নড় সুপারস্টার যশের বিপরীতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার বড় কোনো প্রজেক্ট। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

    সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন। 

    সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ