রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আজ রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণা

    আজ রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (২৯ মার্চ) রাতে দলীয় প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রাত ৯টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

    দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে শক্ত অবস্থান নিতে প্রস্তুত এনসিপি এবং এ ঘোষণা সেই প্রস্তুতিরই অংশ।

    রাজনৈতিক অঙ্গনে এনসিপির এই প্রার্থী ঘোষণা ঘিরে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন