রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, শোক প্রকাশ জামায়াতে ইসলামীর

    টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, শোক প্রকাশ জামায়াতে ইসলামীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৭ মার্চ) এক শোকবার্তায় বলেন, রাত ৮টার দিকে কালিহাতীর ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু দেশবাসীকে গভীরভাবে শোকাহত করেছে।

    তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    শোকবার্তায় তিনি আরও বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান।

    এছাড়া তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

    পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন