রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন, অনুষ্ঠিত হবে ২৭ মার্চ

    বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন, অনুষ্ঠিত হবে ২৭ মার্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদযাপনের কারণে বিএনপি আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সভাটি এখন ২৭ মার্চ শুক্রবার দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

    দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন এবং তা সুচারুভাবে পরিচালনার বিষয়েও দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন