রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী সালমানের পক্ষ থেকে অভিযোগে মামলা হলে তদন্ত করে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই প্রধান জামাত দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    ঈদের এই কেন্দ্রীয় জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

    নিরাপত্তা নিশ্চিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঈদগাহে প্রবেশের পথে তিন স্তরের তল্লাশির ব্যবস্থা করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মুসল্লিদের সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়।

    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে এই জামাতে অংশগ্রহণকে অনেকে জাতীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও দেখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন