বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার
  • সিয়াম ও সুস্মিতার মিষ্টি-পারফেক্ট রসায়ন ‘তুমি ছাড়া’

    সিয়াম ও সুস্মিতার মিষ্টি-পারফেক্ট রসায়ন ‘তুমি ছাড়া’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবসময়ই পর্দায় নতুন কিছু উপহার দিতে পছন্দ করেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। এবার তিনি হাজির হয়েছেন একেবারে ভিন্ন ধরণের রসায়ন নিয়ে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’, যেখানে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি নেটিজেনদের নজর কেড়েছে।

    গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৭ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে।

    ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। 

    গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের মতোই ইমরানের সুর ও সংগীতে ছিল মায়াবী এক আবেদন।

    মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের কাজটিও করেছেন ইমরান নিজেই। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ