রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রমজানে দাঁত ও মাড়ির যত্ন নেবেন কীভাবে

    রমজানে দাঁত ও মাড়ির যত্ন নেবেন কীভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আসে। যেহেতু দিনের শেষ খাবার হয় সাহ্‌রিতে, তাই সাহ্‌রির পর অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত। একইভাবে ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করা ভালো। ইফতার বা সাহ্‌রিতে আমরা সাধারণত জিলাপি, রসগোল্লা, রসমালাই কিংবা চিনিযুক্ত শরবতের মতো মিষ্টি খাবার খাই। তাই এসব খাবার গ্রহণের পর দাঁত ব্রাশ না করলে মিষ্টির শর্করা দাঁতের এনামেল ক্ষয় করতে পারে।

    রোজার সময় অভুক্ত থাকার কারণে মুখে অনেক সময় দুর্গন্ধ হয়। অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক; নাক, কান বা গলায় প্রদাহ; জিবের খাদ্যের প্রলেপ থেকে প্রদাহ ইত্যাদি। রোজার সময় দাঁত ব্রাশের নিয়ম ঠিকঠাক মানা হয় না। এ কারণে দাঁতে খাবার জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। তাই ইফতার ও সাহ্‌রির পর অবশ্যই দাঁত ব্রাশ করা প্রয়োজন।

    ভিটামিন স্বল্পতার কারণে (বিশেষত ভিটামিন সি) মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এ কারণে রোজার সময় ইফতারে প্রচুর ভিটামিন ‘সি’–সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙা, আমড়া, মাল্টা, আমলকী, আনারস খেতে হবে। এর সঙ্গে গাজর, শসা, টমেটো, লেটুসপাতা ইত্যাদির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন।

    দেহের অন্যান্য রোগ ও শারীরিক সমস্যার কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে কারণ নিশ্চিত করতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে মাড়ি ও দাঁতে ডেন্টাল প্লাক জমে থাকায় মাড়িতে প্রদাহ হয়। এ ক্ষেত্রে একজন ডেন্টিস্টকে দিয়ে ডেন্টাল স্কেলিং করিয়ে নেওয়া ভালো। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন