বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার ঢাকায় দুই যাত্রীর পোশাকে সেলাই করা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার
  • ভক্তদের সামনে খোলামেলা শ্রাবন্তী

    ভক্তদের সামনে খোলামেলা শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বড়পর্দায় অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন । খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই তারকা পরবর্তীতে নায়িকা হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধারার কাজেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

    অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ জনপ্রিয় শ্রাবন্তী।

    প্রথাগত নৃত্যের প্রশিক্ষণ না থাকলেও তার নাচ বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে দেখা গেছে তাকে। এর আগে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল।

    নায়িকা হিসেবে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন বারবার আইটেম গানে দেখা যায়—এই প্রশ্নের জবাব দিয়েছেন শ্রাবন্তী। 

    সম্প্রতি আজকাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”

    তবে আইটেম গানে নাচার পেছনে আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তার মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করার সক্ষমতা থাকা উচিত। তাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করতেও তার কোনো আপত্তি নেই।

    কাজের ক্ষেত্রে শিগগিরই নতুন রূপে দেখা যাবে শ্রাবন্তীকে। আসন্ন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে তিনি অভিনয় করছেন ‘গিরিজাবালা দেবী’ নামের এক বৃদ্ধার চরিত্রে।

    বিষ্ণুপুরের এই নারী জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে বুদ্ধি ও বিচক্ষণতায় একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ