রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কুমিল্লায় রিজেনেক্স ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা সংবিধানের মৌলিক সংশোধন গণভোটে চূড়ান্ত করার সিদ্ধান্ত আসামে সমাবেশের আগে ককরোচ জনতা পার্টির নেতাসহ কয়েকজন আটক বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে নারী গ্রেপ্তার জাসদ কার্যালয়ে হামলা-মবের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় আসক আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিল পুলিশ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, মোট মৃত ১ হাজার ৯৬ ইমিগ্রেশন নিরাপত্তা আধুনিকায়নে সিঙ্গাপুরের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক হয়েছে: জ্বালানি মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড কর্মসূচি বৈঠক

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড কর্মসূচি বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের নিশ্চিত করেছেন, বৈঠকে দেশের কৃষকদের জন্য নতুন সহায়ক পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    বৈঠকে দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ প্রক্রিয়া, তার কার্যক্রমের সময়সূচি এবং সহায়তা প্রদানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে আতিকুর রহমান রুমন জানান, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

    এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকরা সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা পেতে আরও সুবিধাজনক ও স্বচ্ছ পদ্ধতিতে সংযুক্ত হবেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির শক্তিশালী ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন