রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান

    ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

    এ বিষয়ে গত ১২ মার্চ জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

    গেজেট অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) অনুযায়ী এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

    একই গেজেটে কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বাইরে থাকা সংসদীয় দল বা জোটের মধ্যে যাদের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই দল বা জোটের নেতাদের বিরোধীদলীয় নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিধান অনুযায়ী স্পিকার এ সিদ্ধান্ত দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন