বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বৃষ্টির দাপটে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি মুক্তিযুদ্ধে শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা দেশজুড়ে মৌলিক সুবিধা বিস্তারের পরিকল্পনা সরকারের হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম
  • উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

    উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

    মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার জনগণের সামনে এসব তথ্য তুলে ধরেন।

    লাইভে তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর গত তিন সপ্তাহে মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করেছেন।

    দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপজেলার সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাটের খারাপ অবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলছে।

    বর্ষার আগেই বেশ কিছু কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের অন্যান্য খারাপ সড়কগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

    এই সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর বার্তা দেন সংসদ সদস্য। তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে। একাধিক প্রতিষ্ঠানের নামে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান।

    উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্যও তুলে ধরেন। দেবিদ্বার পৌরসভায় ৩,০৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০,৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রকৃত উপকারভোগীরাই সুবিধা পায় তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

    এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ১০টি অবকাঠামো উন্নয়ন কাজ এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথা জানান।

    সংসদ সদস্য ঘোষণা দেন, দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামের একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে, যাতে জনগণ বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

    লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে সতর্কবার্তা দেন।

    সবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি অর্থ ও সেবার সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন