রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থার পুনর্গঠন জরুরি: নূরুন্নিসা সিদ্দীকা

    নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থার পুনর্গঠন জরুরি: নূরুন্নিসা সিদ্দীকা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের এবং বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন।

    রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নির্দিষ্ট শ্রেণির নারীর জন্য প্রতিবাদী হওয়া হলেও বোরকা পরা মুসলিম নারীরা সাধারণত সংখ্যালঘু হিসেবে বাদ পড়েন। তাই নারীর অধিকার রক্ষায় সকল নারীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।

    সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা খাতুন। উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উম্মে খালেদা জাহান, শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি। এছাড়া হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটালের ফিজিওলোজি ডিপার্টমেন্টের প্রধান ডা. নাজনীন আক্তার ও সাবেক কাউন্সিলার আমেনা বেগম শুভেচ্ছা বক্তব্য দেন।

    অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেন, নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন জরুরি। সভাপতি খন্দকার আয়শা খাতুন বলেন, নারীর অধিকার রক্ষায় সমাজের সকল স্তরের নারীদের সচেতনতা ও সমন্বয় অপরিহার্য। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন