রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • এনসিপির নারী শাখায় দায়িত্ব পেলেন মনিরা, মিতু ও নুসরাত

    এনসিপির নারী শাখায় দায়িত্ব পেলেন মনিরা, মিতু ও নুসরাত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক দল এনসিপি-এর নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।

    রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

    অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে অনলাইনে বুলিংয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে ছাত্র আন্দোলনের অনেক নারী রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

    তিনি বলেন, জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তা হলো— সেই আন্দোলনের নারীরা এখন কোথায়? যারা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, পরবর্তী সময়ে রাজনীতির মাঠে তাদের উপস্থিতি কেন কমে গেছে—এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই ‘জাতীয় নারী শক্তি’ কাজ করবে।

    নাহিদ ইসলাম আরও বলেন, সারাদেশে জুলাই আন্দোলনের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করবে এই সংগঠন। তারা রাজনীতিতে সক্রিয় থাকুক বা না থাকুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

    তিনি জানান, গত বছর এনসিপির জুলাই পদযাত্রার সময় দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে দেখা হয়েছে। তাদের মধ্যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা এবং নিজেদের মতামত প্রকাশের প্রবল আগ্রহ থাকলেও সামাজিক ও পারিপার্শ্বিক নানা বাস্তবতার কারণে অনেকেই সামনে আসতে পারেননি।

    নাহিদ ইসলাম আরও বলেন, দেশে যেকোনো নির্বাচন শেষ হওয়ার পর নারীদের প্রতি সহিংসতা হঠাৎ করে বেড়ে যায়। সাইবার জগতের বিষাক্ত পরিবেশ এতটাই তীব্র হয়ে উঠেছে যে, এনসিপির এক নারী কর্মী নির্বাচনের আগে আত্মহত্যা করতে বাধ্য হন।

    অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন