রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

    মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি রাজনৈতিক সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘অল্টারনেটিভস’ নামে নতুন একটি রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক কোনো নতুন উদ্যোগ গ্রহণের আগে দেশের মানুষের মতামত, প্রত্যাশা ও প্রশ্ন শোনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    শনিবার রাতে মাহফুজ আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘অল্টারনেটিভস’-এর একটি পোস্ট শেয়ার করেন। সেখানে প্ল্যাটফর্মটির প্রথম কর্মসূচি হিসেবে আয়োজিত একটি আলোচনা সভার সংবাদ বিজ্ঞপ্তি সংযুক্ত ছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের আকাঙ্ক্ষা, উদ্বেগ ও প্রশ্ন শোনার উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্ম প্রথম আয়োজন হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের সংস্কৃতি ভাঙার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছিল। তবে কিছু আংশিক সংস্কার ছাড়া প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি; বরং পুরোনো ব্যবস্থাই ভিন্ন রূপে ফিরে এসেছে।

    তিনি আরও বলেন, বিপ্লবোত্তর সময়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ, শক্তিশালী কাঠামোগত নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি করতে না পারাই বর্তমান সংকটকে গভীর করেছে। বিচারহীনতা, সামাজিক বৈষম্য, পুরোনো প্রশাসনিক ও পুলিশি কাঠামোর স্থায়িত্ব, শিক্ষাব্যবস্থার সংকট এবং কর্মসংস্থানের অভাব—সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    মাহফুজ আলম বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের সঙ্গে ধারাবাহিক সংলাপ, আত্মসমালোচনা এবং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সংহতি গড়ে তোলা। তিনি তরুণ প্রজন্মের রাজনৈতিক শিক্ষা নিশ্চিত করা, তাদের আশা-আকাঙ্ক্ষা ও হতাশা শোনা এবং শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

    আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, জনগণের মতামত ও বাস্তব সমস্যাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নতুন ধরনের রাজনৈতিক সংলাপ শুরু করা সময়ের দাবি। ‘অল্টারনেটিভস’ সেই লক্ষ্যেই ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন