বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

    যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি যুবক জোবাইদুল আমিন (২৮)কে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। মালয়েশিয়া থেকে তাকে আলাস্কা অঙ্গরাজ্যে আনা হয়েছে, যেখানে আদালতে তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে।

    এফবিআই জানিয়েছে, জোবাইদুল ২০২২ সাল থেকে পলাতক ছিলেন এবং আন্তর্জাতিক যৌথ অভিযানে তাকে ধরা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করে যৌন ছবি ও ভিডিও তৈরি করাতেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এবং বিদেশে শত শত শিশুর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে তদন্ত চলছে।

    মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও ২০২২ সালে তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরি করার মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে, জোবাইদুল আমিন ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

    এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন