রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক লেনদেন তলব

    এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক লেনদেন তলব
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    এক অভিযোগের ভিত্তিতে বিএফআইইউ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তিন কর্মদিবসের মধ্যে লেনদেনসহ হিসাব খোলার যাবতীয় তথ্য জমা দিতে বলেছে।

    বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়ে থাকে, তবে আন্তর্জাতিক চুক্তির কারণে কোনো তদন্তের তথ্য প্রকাশ করা হয় না। বিএফআইইউ প্রধান নির্বাহী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

    একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, “আসিফ মাহমুদের নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আমাদের এখানে হিসাব থাকলে নিয়ম অনুযায়ী ব্যাংক বিএফআইইউকে জানাবে।”

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে তিনজনকে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা করা হয়। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও পরে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলান।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসলে ২০২৫ সালের ১০ ডিসেম্বর রাজনৈতিক দলের দাবিতে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন আসিফ মাহমুদ। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি, তবে পরে এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব নেন।

    বিএফআইইউ’র তলবের খবর প্রকাশ হওয়ার পর আসিফ মাহমুদ নিজেই ফেসবুক পেইজে সব তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, “আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।”

    অন্তর্বর্তী সরকারের ১০ ফেব্রুয়ারির প্রকাশিত সম্পদ বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা এবং দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন