বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • ইরান-ইসরায়েল হামলার সবশেষ পরিস্থিতির সব খবর

    ইরান-ইসরায়েল হামলার সবশেষ পরিস্থিতির সব খবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা নিহত হন।

    ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতবা খালেদী জানান, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, তেহরানে খামেনির বাসভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে তার অফিস ছিল।

    নিহত ও আহতের সংখ্যা

    ইরানজুড়ে ২০১ জন নিহত, দক্ষিণাঞ্চলের মেয়েদের একটি স্কুলে ১০৮ জন নিহত।

    ইসরায়েলের তেলআবিবে হামলায় একজন নারী নিহত, ১২০ জন আহত।

    হরমোজগান প্রদেশের মিনাবে প্রাথমিক বালিকা স্কুলে বোমা হামলায় ১৪৮ জন নিহত।

    ইরানের পাল্টা হামলা

    ইরান মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের তেলআবিবে ৪০টি ভবন ধ্বংস করেছে।

    বাহরাইন, দুবাই, কুয়েত ও দোহায় হামলা হয়েছে।

    ইরানের বিপ্লবী গার্ডস যুক্তরাষ্ট্রের পঞ্চম বহরে হামলা চালিয়েছে।

    ইসরায়েলের প্রতিক্রিয়া

    ইসরায়েলের বিমান বাহিনী একদিনে ১,২০০ বোমা ছুঁড়েছে।

    হাইফা ও উত্তরাঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

    তেলআবিবে বাসিন্দাদের তিনটি হোটেলে স্থানান্তর করা হয়েছে।

    আন্তর্জাতিক ও রাজনৈতিক প্রভাব

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পাল্টা হামলা না চালাতে সতর্ক করেছেন।

    ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

    আন্তর্জাতিক বাজারে প্রভাব

    আন্তর্জাতিক স্বর্ণের দাম প্রতি আউন্স ৫,২৮০ ডলারে পৌঁছেছে।

    এক ব্যারেল জ্বালানি তেলের দাম বেড়ে ৭৩ ডলারে দাঁড়িয়েছে।

    ঢাকার পুঁজিবাজারে সূচক লেনদেন শুরুর ২০ মিনিটে ১১০ পয়েন্ট কমেছে।

    ইরানের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা

    রোববার ইরানে অন্তর্বর্তী কাউন্সিল গঠিত হবে।

    সর্বোচ্চ নেতা খামেনির উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এটি সামরিক পদক্ষেপ হিসেবে কার্যকর থাকবে।

    তেহরানে রোববার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ইরান ও ইসরায়েলের হামলার পরিস্থিতি চলমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন