বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা

    আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। শনিবার রাতে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

    হরমুজ প্রণালি বন্ধের কারণ

    খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর বার্তা পাচ্ছে। বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

    ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এর প্রেক্ষাপটে সমস্ত জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করা হয়েছে।

    হরমুজ প্রণালির আন্তর্জাতিক গুরুত্ব

    হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি সরবরাহ পথ। এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

    বিশ্বের বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে এই ধরণের উত্তেজনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন