বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • ইরানের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা

    ইরানের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে।

    ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই অভিযানে এ অঞ্চলের ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    আইআরজিসি বলেছে, তেল নফ এয়ারবেস, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ক্রমাগত ও দুঃখজনক চড়ের মাধ্যমে ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করবে। পাশাপাশি পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন