বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • খামেনির মৃত্যুতে নেতৃত্বশূন্য ইরান; কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা?

    খামেনির মৃত্যুতে নেতৃত্বশূন্য ইরান; কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা হস্তান্তরের একটি পরিকল্পনা রেখেছিলেন। প্রায় চার দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের সর্বময় কর্তৃত্বের কেন্দ্র হিসেবে থাকা খামেনি ১৯৮৯ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে পরিচিত ছিলেন। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কঠোর হাতে দেশ শাসন করেছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার খামেনি নিহত হওয়ার দাবি করেন। পরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করে।

    উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়া

    ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে জ্যেষ্ঠ শিয়া ধর্মতাত্ত্বিক হতে হয় এবং তাকে নির্বাচিত করে ‘বিশেষজ্ঞ পরিষদ’ নামে পরিচিত ধর্মীয় সংস্থা।

    গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য তিনজন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন—

    বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই

    খামেনির দপ্তরপ্রধান আলী আসগর হেজাজি

    সংস্কারপন্থি ধারার ধর্মীয় নেতা ও খোমেনির নাতি হাসান খোমেনি

    খামেনির ছেলে মোজতবা খামেনির নামও বিভিন্ন মহলে আলোচিত হলেও তিনি নেতৃত্বকে বংশানুক্রমিক করতে চাননি।

    অন্তর্বর্তী ব্যবস্থাপনা

    হামলার আগে খামেনি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তিনি কার্যত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে পাশ কাটিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, তেহরানের পাস্তুর কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে, যেখানে খামেনির বাসভবন, দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত।

    সামরিক ও রাজনৈতিক উত্তরাধিকার

    যুদ্ধকালীন পরিস্থিতিতে খামেনি ক্ষমতা প্রয়োগের জন্য একটি ছোট রাজনৈতিক ও সামরিক মহলকে দায়িত্ব দিয়েছিলেন। সম্ভাব্য নেতৃত্ব কাঠামোর প্রধানরা ছিলেন—

    আলী আসগর হেজাজি

    পার্লামেন্টের স্পিকার ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ

    সাবেক গার্ড প্রধান ইয়াহিয়া রহিম সাফাভি

    শনিবার রাত পর্যন্ত স্পষ্ট হয়নি, বর্তমানে কার্যকর নেতৃত্ব কার হাতে রয়েছে।


    পরিস্থিতি অনিশ্চিত

    পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পূর্বে জানিয়ে দিয়েছেন, ‘আমাদের কিছু নেতা হারালেও সেটি বড় সমস্যা নয়। আত্মরক্ষায় আমাদের কোনো সীমা নেই।’

    খামেনির মৃত্যুর পর রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব ও সামরিক প্রভাব—এই তিন উপাদানের সমন্বয় নির্ধারণ করবে পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন