রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শিশু নির্যাতনের ঘটনায় সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের জবাবদিহি দাবি এবি পার্টির

    শিশু নির্যাতনের ঘটনায় সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের জবাবদিহি দাবি এবি পার্টির
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় রাষ্ট্র নাগরিকের জানমাল রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা থেকে এ মন্তব্য করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

    সভায় দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা বলেন, ধারাবাহিক শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড প্রমাণ করে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনের দলীয়করণ এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের বেড়ে ওঠাই এ পরিস্থিতির জন্য দায়ী বলে তারা মন্তব্য করেন।

    এবি পার্টির নেতারা দাবি করেন, দেশে আইনের শাসন ভেঙে পড়েছে। অপরাধীরা ক্ষমতার আশ্রয়ে পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে, ফলে শিশু থেকে নারী—কেউই নিরাপদ নয়। এটি শুধু সামাজিক অবক্ষয় নয়, বরং সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও নৈতিক সংকটের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তারা।

    সভায় রমজান মাসে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতাদের মতে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে, ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে চরম ভোগান্তিতে পড়ছে।

    দলটি হুঁশিয়ারি দিয়ে জানায়, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

    সভা থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
    ১. শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করা।
    ২. প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।
    ৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা ও ব্যর্থতার তদন্ত করা।
    ৪. অপরাধীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ এবং তাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা।

    এবি পার্টি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন