বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC জানিয়েছে, তারা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) থেকে একটি বিবৃতি পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, “অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শিগগিরই শুরু হবে।”

    এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এক আবেগঘন ঘোষণায় উপস্থাপক দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

    খামেনির মৃত্যুর দাবি প্রথম প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন।

    বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনার পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন